শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

কারাগারে সাইয়েদ কুতুব রহ. এর ঈমানি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সাইয়েদ কুতুব শহিদ রহ.। মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ইসলামিক স্কলার। মিসরে ইসলামি আন্দোলনের পুরোধা ও তাত্ত্বিক পুরুষ। যিনি তার বিখ্যাত তাফসির ‘ফি জিলালিল কুরআন’সহ কালজয়ী সব রচনার মাধ্যমে অমর হয়ে আছেন।

ক্ষণজন্মা এ মনীষী ১৯০৬ সালে মিসরের সম্ভ্রান্ত কুতুব বংশে জন্মগ্রহণ করেন। তার বাবা হাজী ইবরাহিম কুতুব ও মা ফাতিমা হোসাইন ওসমান। সহোদর পাঁচ ভাই-বোনের মধ্যে সাইয়েদ কুতুব ছিলেন সবার বড়।

তার সব ভাইবোনই উচ্চশিক্ষিত এবং তারা ইসলামি আন্দোলনে সম্পৃক্ত হওয়ায় কঠোর ঈমানি পরীক্ষার মুখোমুখি হন। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন সাইয়েদ কুতুব শহিদ রহ.। তার আত্মত্যাগ এখন ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণা।

সাইয়েদ কুতুব শহিদ রহ. ১৯৫৩ সালে ইখওয়ানুল মুসলিমিনের সদস্য হন। এরপর তিনি দলের তথ্য ও প্রচার বিভাগের সেক্রেটারি, ওয়ার্কিং কমিটির সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

১৯৫৪ সালে সাইয়েদ কুতুব ইখওয়ান পরিচালিত সাময়িকী-ইখওয়ানুল মুসলিমুন-এর সম্পাদক হিসেবে নিয়োগ পান। দায়িত্ব পাওয়ার ৬ মাস পরেই বৃটেনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সমালোচনা করায় জামাল আবদুন নাসের সরকার পত্রিকাটি বন্ধ করে দেয়।

পত্রিকা বন্ধ করার পর মিসর সরকার ইখওয়ান কর্মীদের উপর কঠোর নির্যাতন শুরু করে এবং এক বানোয়াট হত্যা-ষড়যন্ত্র মামলার অভিযোগে দলটিকে বেআইনি ঘোষণা করে। দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়।

তখন সাইয়েদ কুতুবও গ্রেফতার হন। গ্রেফতারের সময় তিনি ভীষণভাবে জ্বরে আক্রান্ত ছিলেন। সামরিক অফিসার তাকে গ্রেফতার করে হাতে পায়ে শিকল পরিয়ে দেয়। কোন গাড়ির ব্যবস্থা না করে জেল পর্যন্ত হেঁটে যেতে বাধ্য করে। অসুস্থতার কারণে চলতে গিয়ে তিনি বার বার বেহুশ হয়ে পড়েন। তবুও তাকে পায়ে হাঁটা থেকে রেহাই দেয়া হয় নি।

জেলে প্রবেশ করার সাথে সাথে হিংস্র জেল কর্মচারীরা তাকে নির্মমভাবে মারপিট করতে থাকে এবং লাগাতার দুই ঘণ্টা এ অত্যাচার চলতে থাকে। অত্যাচারে আহত সাইয়েদ কুতুবের উপর প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর লেলিয়ে দেয়া হয়। কুকুরটি তার পা কামড়ে ধরে জেলের আঙ্গিনায় টেনে নিয়ে বে