বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার এমসি কলেজে ছাত্রফ্রন্টকে ধাওয়া ছাত্রলীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মঙ্গলবারের ঘটনায় সিলেট এমসি কলেজে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওইদিন ঢাবিতে ছাত্রলীগের হামলায় বাম ছাত্রনেতাদের আহত হওয়ার প্রতিবাদে বুধবার এমসি কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একটি মিছিল বের করলে এ ধাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, ঢাবিতে বাম ছাত্রনেতাদের আহত হওয়ার প্রতিবাদে বুধবার দুপুর ১২টার দিকে এমসি কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একটি মিছিল বের করে। মিছিল থেকে ছাত্রলীগবিরোধী শ্লোগান দেওয়ার অভিযোগে বাম নেতাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘একটি বাম সংগঠন ক্যাম্পাসে মিছিল দিতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হয় বলে খবর পেয়েছি। মারামারি কিংবা আহত হওয়ার খবর শুনিনি।’

এদিকে উদ্ভুত পরিস্থিতি এড়াতে পুলিশের একটি টিম এমসি কলেজে উপস্থিত আছে বলেও জানা গেছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ