সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

যে কারণে কলকাতার বড় মসজিদের নাম ‘নাখোদা মসজিদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

নাখোদা মসজিদ কলকাতার প্রধান মসজিদ। এটি মধ্য কলকাতার বড়বাজার এলাকার জাকারিয়া স্ট্রিট ও রবীন্দ্র সরণির সংযোগস্থলে অবস্থিত। যা বঢ়ি মসজিদ নামেও পরিচিত।

তবে খোদার ঘরের নাম নাখোদা মসজিদ হয় কী করে, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

১৯২৬ সালে নির্মিত ১৫১ ফিট উচ্চতার এ মসজিদে রয়েছে তিনটি মূল গম্বুজ। সেই সময়ে প্রায় ১৫ লাখ ভারতীয় রুপি খরচ করে এই মসজিদ নির্মাণ করা হয়।

নাখোদা মসজিদের বাইরের অংশ লাল বেলেপাথরে তৈরি, মুঘল সম্রাট আকবরের সমাধি সেকেন্দ্রার অনুকরণে৷ আর শ্বেতপাথরে তৈরি এর অন্তর্মহলে তাজমহলের আদল৷

Indien Moscheen von Kolkata

ইতিহাসের পাতায় নজর করলে দেখা যায়, আগ্রায় অবস্থিত মুঘল সম্রাট আকবরের সমাধি সৌধের আদলে এই মসজিদ নির্মাণ করা হয়। জানা যায় সুদূর গুজরাটের কচ্ছ থেকে আগত কুচ্চি মেমন জামাত নামে একটি দলের নেতা আবদুর রহিম ওসমান এই মসজিদটি নির্মাণ করেন।

আব্দুর রহিম ওসমান ছিলেন একজন বিখ্যাত নাবিক। নাবিকের সমার্থক একটি শব্দ হচ্ছে নাখোদা। সেই থেকেই এই মসজিদ ‘নাখোদা মসজিদ’ হিসেবে পরিচিতি লাভ করে।

‘এখন থেকে দেশের সব ক্যাম্পাসে দৃশ্যমান রাজনীতিতে যাওয়ার ইচ্ছে আছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ