শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

প্রথম ইজতেমা দৈনিকের গোড়ার কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির উদ্দিন বাবর
সভাপতি, ইসলামী লেখক ফোরাম

২০১০ সালের জানুয়ারির শুরু। আমি তখন মিরপুরের মাদরাসা দারুর রাশাদে। আমাদের অগ্রজ মাওলানা শরীফ মুহাম্মদ তখন থাকেন মাদরাসার পাশেই সাংবাদিক আবাসিক এলাকায়। প্রায় প্রতিদিনই সাক্ষাৎ হতো। গল্প হতো ঘণ্টার পর ঘণ্টা। কখনও আমার রুমে বসে, কখনো চায়ের স্টলে আবার কখনও ফুটপাতে দাঁড়িয়ে।

সেদিন সন্ধ্যার পর দারুর রাশাদের সামনে দাঁড়িয়ে গল্প করছিলাম। এক ফাঁকে এলো ইজতেমার কথা। তখন ইজতেমা হতো এক পর্বে। আমেজ ছিল অনেক বেশি। তিনি বললেন, ইজতেমায় আমরা একটি দৈনিক বের করতে পারি। সেখানে প্রতিদিনের বয়ান ও ইজতেমাসংক্রান্ত বিভিন্ন লেখা থাকবে।

আমি বেশ কৌতূহলী হয়ে উঠলাম। চরম আইডিয়াবাজ আমাদের প্রিয় শরীফ ভাই একের পর এক আইডিয়া দিয়ে যাচ্ছেন।

কিন্তু কাজটি বলা যত সহজ করাটা তত সহজ নয়। তাছাড়া ইজতেমারও বাকি মাত্র কয়েক দিন। সেদিনের মতো আমাদের গল্প এখানেই শেষ। হুমায়ুন আইয়ুব তখন রাহমানী পয়গামে। বিষয়টি তার সঙ্গে শেয়ার করলাম। শুনেই লুফে নিলেন। বললেন, চলেন আমরা শুরু করে দিই।

শরীফ ভাইয়ের সঙ্গেও কথা বললেন হুমায়ুন। সঙ্গে যুক্ত হলেন গাজী মুহাম্মদ সানাউল্লাহ। হামদর্দ থেকে একটি ভালো সহযোগিতার আশ্বাসও পাওয়া গেল। ইসলামী ব্যাংকের একটি বিজ্ঞাপনও চূড়ান্ত করলেন হুমায়ুন আইয়ুব। আমরা সবাই মিলেই চেষ্টা চালালাম বিজ্ঞাপন সংগ্রহের।

কাজটি করতে হবে টঙ্গীতে। তাই ‘টঙ্গীর কুতুব’ খ্যাত মুফতি এনায়েতুল্লাহকে চাই। প্রস্তাব দিতেই তিনি রাজি হয়ে গেলেন। স্থানীয় যত সাপোর্ট সব তিনি দেবেন বলে রাজি হলেন। আমরা বসলাম পল্টনের বাসমতি হোটেলের দোতলায়; যেখানে তখন ছনের ছাউনির সুন্দর-নিরিবিলি পরিবেশ ছিল।

২০১৭ সালে বাংলাদেশে যে ১০ বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে

পুরো পরিকল্পনা সাজালাম। ইজতেমা দৈনিকের নাম হবে ‘ইজতেমা প্রতিদিন’। টিম লিডার মাওলানা শরীফ মুহাম্মদ। মুফতি এনায়েত, গাজী, হুমায়ুন আর আমি মূল টিমে। সঙ্গে যুক্ত হবেন আমাদের আরও অনেক বন্ধুবান্ধব।

তখন ফেসবুকে আমাদের লোকদের বিচরণ ততটা ছিল না। তবুও ব্যাপক সাড়া পড়ল। আমাদের প্রিয়দের অনেকেই স্বতস্ফূর্তভাবে যà