শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

আমার স্মৃতিতে আম্মাজান নাফিসা খাতুন ও আপা নাঈমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি শনিবার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ৪র্থ কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা  উমর ফারুক ইবরাহীমী।]

পূর্ব প্রকাশের পর: আমার মুহতারামা আম্মাজান মরহুমা নাফিসা খাতুন, (আল্লাহ সর্বদা তার উপর রহমতের বারি বর্ষণ করেন!) নিঃসন্দেহে একজন মহীয়সী মা এবং অনুকরণীয় সংসারী রমণী ছিলেন। তিনি দেওবন্দের প্রসিদ্ধ ‘আনসারি’ বংশীয় ছিলেন। দুর্দিন কিবা সুদিনে, প্রতিনিয়ত তিনি যেভাবে সর্বস্বসমর্পণ করে আব্বাজানের পাশে থেকেছেন-এক কথায় কল্পনাতীত!

তার শুধু এ বিষয়টিই বিশদ আলোচনার দাবিদার। আম্মাজানের সবিস্তর জীবনবৃত্তান্ত আমি তার ইন্তিকালের পর লিখেছিলাম। সেটি এখন আমার লেখা ‘নুকুশে রফতেগাঁ’ কিতাবের সাথে জুড়ে দেয়া হয়েছে। তিনি অতিশয় ইবাদতগুজার এবং দুনিয়া বিরাগিণী ছিলেন। বার্ধক্যজনিত কারণে হুঁশ-জ্ঞান বিলোপ হওয়া পর্যন্ত কখনোই তার নামাজ, জিকির, নফল ইত্যাদি কাজা হয়নি।

আমাদের জন্য তার আপাদমস্তক পরম মায়ামমতা, অকৃত্রিক স্নেহ আদর, নিঃস্বার্থ ভালোবাসায় পূর্ণ ছিলো। তিনি দিনর