তারেকুল ইসলাম
রাজনৈতিক বিশ্লেষক
বর্ষবরণের সাথে সম্পর্কিত থার্টি ফার্স্ট নাইট ও মঙ্গল শোভাযাত্রা— এ দুটোই আমাদের মুসলিম জাতীয় চেতনা ও ইসলামি মূল্যবোধের বিরোধী। নতুন বছরকে যদি স্বাগত জানাতেই হয়, তাহলে সেটা বিশেষ কোনো খ্রিস্টান ও হিন্দু ফেস্টিভ্যাল উদযাপনের মধ্যদিয়ে নয়।
কথা হচ্ছে, আজকে আমাদের জীবনযাপনে সর্বত্র খ্রিস্টান বর্ষপঞ্জি অনুসরণ করতে হচ্ছে বলেই নতুন বছরকে স্বাগত না জানিয়ে উপায় থাকে না। ইটস অ্যা ম্যাটার অব ফ্যাক্ট, নট সামথিং স্ট্রেইঞ্জ। তার মানে এই নয় যে, ইসলামি মূল্যবোধের পরিপন্থী থার্টি ফার্স্ট নামের ডার্টি নাইট ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন করে বর্ষবরণ করতে হবে।
ইংরেজি বর্ষপঞ্জিকে গ্রেগরিয়ান বা খ্রিস্টান বর্ষপঞ্জিও বলা হয়। কারণ ১৫৮২ সালের ২৪ ফেব্রুয়ারি খ্রিস্টান পোপ (১৩) গ্রেগরি কর্তৃক এই বর্ষপঞ্জি প্রবর্তিত হয়। মনে রাখা জরুরি যে, যিশু খ্রিস্টের স্মরণেই কিন্তু খ্রিস্টাব্দ বা খ্রিস্টান বর্ষপঞ্জি প্রবর্তন করা হয়েছিল।
মুসলিম জাতির জন্য ইসলামি বর্ষপঞ্জি অনুসরণের রাজনৈতিক গ্রাউন্ড কোথায়? ১৯২৪ সালে খেলাফতব্যবস্থার বিলুপ্তির পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে বা ওয়ার্ল্ড অর্ডারে মুসলিম সভ্যতার অবস্থান ক্রমশ দুর্বল হতে শুরু করে। কোনো সভ্যতার নিজ বর্ষপঞ্জি অনুসরণের বিষয়টি সেই সভ্যতার বৈশ্বিক প্রভাব ও আধিপত্যের ওপর নির্ভর করে বলে আমি মনে করি।
যেমন, ইসলামি বর্ষপঞ্জি বা হিজরি বর্ষপঞ্জি প্রবর্তন করেন খোলাফায়ে রাশেদার দ্বিতীয় খলিফা হযরত উমর রা.। তিনি তখন অর্ধজাহান শাসন করছিলেন। তখন বিশ্বব্যাপী মুসলমানদের আধিপত্য ও কর্তৃত্ব না থাকলে ইসলামি বর্ষপঞ্জি বা হিজরি সনের প্রবর্তন করা সম্ভব হতো না।
এই উপমহাদেশজুড়ে মোঘল সম্রাট আকবর যখন ক্ষমতার সিংহাসনে ছিলেন, তখন তার পক্ষে সম্ভব হয়েছিল বাংলা বর্ষপঞ্জি প্রবর্তন করা।
কিন্তু আজ কেন আমরা মুসলমানরা পাশ্চাত্যের খ্রিস্টীয় বর্ষপঞ্জি অনুসরণ করতে বাধ্য হচ্ছি? কেন ইসলামি বর্ষà¦