মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাতেখড়ি’র আয়োজনে ক্ষুদে সাংবাদিকদের প্রশিক্ষণ ও সেরা লেখক পুরস্কার প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্ত মনের মুক্ত প্রকাশ স্লোগানে জাতীয় শিশু-কিশোর পত্রিকা হাতেখড়ি’র আয়োজনে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হলো শিশু-কিশোর সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ।

শিশু-কিশোর সাংবাদিক প্রশিক্ষণের চতুর্থ এই আয়োজনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে শতাধীক ক্ষুদে সংবাদকর্মী অংশ্রগহণ করে। দিনব্যাপী এই  প্রশিক্ষণ কর্মশালা ২৯ ডিসেম্বর সকাল ৯টায় শুরু হয়।

সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে ক্লাশ নেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সিনিয়র সাব-এডিটর রণক ইকরাম, একুশে টেলিভিশনের ক্রাইম রিপোর্টার ও প্রতিক্ষন ডট কমের সম্পাদক রাকিবুল হাসান ও ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড কমিউিনিকেশন (আইজেসি)’র ট্রেনিং কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক সোহায়েল হোসেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের মধ্য দিয়ে প্রশিক্ষণ পর্বের শেষ হয়।

হাতেখড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, শিশু সংগঠক তাহাজুল ইসলাম ফয়সাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ও লেখক গুলশান-ই-ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কথা সাহিত্যিক দীপু মাহমু, কবি, সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আইরিন খান, শিশু সংগঠক ও ছড়াকার সৌমেন পোদ্দার ও খেলাঘর সংগঠক তৌহিদ রিপন।

অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে এ ধরনের প্রশিক্ষণ বেশি বেশি প্রত্যাশা করেন। বক্তারা বলেন, শিশুদের জগৎ এখন অনেক বড়। এ জগৎকে সমৃদ্ধ করতে লেখালেখির বিকল্প নেই। তারা আরো বলেন, হাতেখড়ি’র কাজটি আরও বৃহৎ আকারে করতে পারলে অসংখ্য শিশু লেখালেখির প্রতি আগ্রহী হয়ে উঠবে।

প্রশিক্ষণ নিয়ে হাতেখড়ি’র সম্পাদক বলেন,‘আমরা শুরুতে যে ভয়টা পেয়েছিলাম সেই ভয় এখন আর নেই। অনেক সাড়া পেয়েছি যা প্রত্যাশাও করিনি। প্রতি বছর এই আয়োজন এভাবে চালিয়ে যেতে চাই। আমরা চাই একটি শিশু তার নিজ অধিকারের কথা, ভালোলাগা ও মন্দলাগার কথা নিজেই লিখুক।

তাতে করে সে যেমন একজন পাকা লেখক হিসেবে বড় হবে তেমনি আমরা একজন বুদ্ধিদীপ্ত নাগরীকও পাবো। ক্ষুদে লেখকদের উৎসাহ দিতে হাতেখড়ি সেরা লেখক পুরস্কার নিয়মিত দিয়ে যাবে বলেও জানান পত্রিকাটির সম্পাদক।

প্রশিক্ষণ পর্বের শেষে হাতেখড়ি আয়োজিত সেরা লেখক পুরস্কার বিতরণ করা হয়। অà