পলাশ রহমান
ইতালি থেকে
রংপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাতপাখা মার্কায় ২৪ হাজার ছয় ভোট পেয়েছেন। যা বেসরকারিভাবে নির্বাচিত লাঙ্গল মার্কার প্রার্থী থেকে প্রায় একলাখ সাড়ে ৩৬ হাজার ভোটের বিশাল ব্যবধানে দলটিকে চতুর্থ নাম্বারে তুলে এনেছে। এতেই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎফুল্লতা লক্ষ করা গেছে। সোস্যাল মিডিয়ায় তারা এটাকে আদর্শিক বিজয় বলে শুকরিয়া প্রকাশ করেছে।
আমি কোনোভাবেই বুঝতে পারিনি এখানে তারা আদর্শিক বিজয়ের কী দেখলেন। রংপুর সিটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৪ লাখ। ভোটাধিকার প্রয়োগ করেছে ৭৪ দশমিক ৩০ শতাংশ মানুষ। রিটার্নিং অফিসের এই হিসাবে ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখায় মোট কতো শতাংশ ভোট পেড়েছে?
এই ভোট সংখ্যা দিয়ে তাদের কী অর্জন হয়েছে? তারা কী আদৌ ইসলামী আন্দোলনকে কোনো প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করাতে পেরেছে?
রংপুর সিটি করপোরেশনে ইসলামী আন্দোলনের মোট কতো জন ভোটার আছে? দলের ভোট ব্যাংকের সংখ্যা কতো? তারা কী সবাই ভোট দিয়েছে? দলীয় ভোট ব্যাংকের বাইরে সাধারণ মানুষের কতো শতাংশ ভোট তাদের প্রার্থী গোলাম মোস্তফা পেয়েছেন?
ভোটের এই চুলচেরা বিশ্লেষণ হয়তো ইসলামী আন্দোলনের নেতারা করবেন। তাদের নির্বাচনি সেলে হয়তো এগুলো নিয়ে ব্যাপক আলোচনা, গবেষণা হবে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো- রংপুর সিটি নির্বাচনে গোলাম মোস্তফা শুধুমাত্র ইসলামী আন্দোলনের প্রার্থী ছিলেন না, তিনি অঘোষিতভাবে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একমাত্র প্রার্থী ছিলেন।
দলটি যদি এই বিবেচনা মাথায় রেখে কাজ করতো তবে তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের সাথে আরো অনেক কমে আসতে পারতো।
ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উৎফুল্লতার অন্যতম কারণ হতে পারে ধানের শীষ প্রতীকের সাথে তাদের প্রতীকের ভোটের ব্যবধান। কারণ রংপুর সিটি নির্বাচনে ধানের শীষ এবং হাতপাখা প্রায় কাছাকাছি অংকের ভোট পেয়েছে। দুই প্রতীকের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ১১ হাজার থেকে একটু বেশি। যা বিএনপির প্রার্থীকে এনে দিয়েছে তৃতীয় অবস্থান এবং ইসলামী আন্দোলনের প্à¦