সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

তালাকের পর সন্তান কার কাছে থাকবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিয়ে সংসার সন্তান যেমন জীবনের অংশ; তেমনি বিচ্ছেদ তালাকও জীবনেরই পাঠ। বিয়ে যেমন ধর্ম রীতি নীতি মেনে করা উচিত; তেমনি তালাক বা পরবর্তী কাজগুলো ইসলামের বিধান মতো হওয়া চাই।

আমাদের সমাজে তালাক হওয়ার পর সন্তান কার কাছে থাকবে কিংবা কে তার ব্যয়ভার বহণ করবে এই নিয়ে নানা মত আছে। তবে ইসলামের বক্তব্য এ ব্যাপারেও স্পষ্ট।

ইসলামি ফেকাহগ্রন্থ রাদ্দুল মুহতার যা ফতোয়ায়ে শামী নামে বিখ্যাত এই কিতাবের ৫ খণ্ডের ২৫৩ পৃষ্ঠায় আছে- শরীয়তের বিধান হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হলে ছেলে সাত বছর এবং মেয়ের বয়স নয় বছর পর্যন্ত সন্তান তার মায়ের কাছে থাকবে। কিন্তু তার ভরণ পোষণের দায়িত্ব পিতার উপর।

ছেলের বয়স সাত বছরের পর এবং কন্যার বয়স নয় বছরের পর সন্তানের দায়িত্ব পিতার উপর। সুতরাং উক্ত মাসআলায় শরীয়তের বিধান হচ্ছে ছেলে তার পিতার কাছে থাকবে ছেলের ভরণ পোষণের দায়িত্বও পিতাই বহন করবে।

স্ত্রী বা তার পক্ষের লোকদের উচিত নয় ছেলেকে তাদের কাছে আটকে রাখা। বরং ছেলেকে পিতার কাছে দিয়ে দেয়াই শরীয়তের বিধান।

সূত্র : ফাতাওয়ায়ে আলমগীরী ১/ ৫৪১-৫৪২


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ