শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

প্রশ্নবাণে সুন্দরী প্রতিযোগিতা; সন্মান রক্ষায় নারীরাই জ্বলে উঠুক আগে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান
গণমাধ্যম কর্মী

নারীর শৈল্পিকতা ও সৌন্দর্য কিসে? সেটি বিতর্কিত বিষয় নয়। বরং অজ্ঞতা ও নিজ স্বার্থ সিদ্ধির এ দুনিয়ায় নারী সৌন্দর্যের ব্যাখ্যা নিতে পারে বিভিন্ন কল্পিত রূপ।

বাংলাদেশে শুরু হওয়া বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা যাচাইপর্ব শেষ হল দু’দিন আগে। অবাধে কাম উত্তেজক নারীদেহ প্রদর্শনের সর্বশেষ ফাইনাল পর্বের বিবাহিত-অবিবাহিত শর্ত নিয়েই বিতর্ক ও হৈ চৈ। কিন্তু সুন্দরী প্রতিযোগিতার আঁড়ালে অসভ্যতা চর্চা ও নারী লিপ্সার স্বাদ জাগিয়ে তোলা নিয়ে তেমন কারো মাথাব্যথা নেই। আমরা কি তাহলে পাশ্চাত্যে ওপেন মাইন্ডের নারী ভোগী হয়ে যাচ্ছি?

একজন নারী যখন নারী লোভী পুরুষের কাছে ভোগ্যপণ্যে রূপ নেয়, তখন নারীর ভেতরের রূপ দেখতে মরিয়া হয়ে ওঠে পুরুষ। তখন মূখ্য হয়ে ওঠে নারীর দেহ। আবার এ নারীই যখন সাংসারিক দায়ভার মেটাতে অতি দায়িত্বশীলতার পরিচয় দেন। তখন সেই নারী হয়ে ওঠেন সংসারের মুকুট। শ্রেষ্ঠ নারী। তখন প্রশ্ন উঠতেই পারে, তাহলে নারীর সৌন্দর্য কিসে? সৌন্দর্যতার ব্যাখ্যা কী?

যখন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অবিবাহিত হওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়। তখন বিবাহিত নারীরা প্রশ্ন করতেই পারেন, ধর্ষিতা, পতিতা ও স্বেচ্ছাভোগী নারীরা কেন বিশ্ব সুন্দরী হতে পারবে না? ওরা কি নারী নয়? ওরা কি পুরুষ কিংবা ফেলনা বস্তুই পরিণত হয়েছেন?

কাম উত্তেজনা নিয়ে যখন ধর্ষক নারীস্বাদ মেটায়। তখন যারা পুরুষের কুচরিত্র নিয়ে হৈচৈ করে। কাম উত্তেজনা নির্ভর শো অবাধে আয়োজন ও প্রচার করছে তারাই। যখন নারীর রূপ-সৌন্দর্যের নির্ভরতা, মৌলিকত্ব ও দলিল দাঁড় করাই স্বল্প বসনাকে কেন্দ্র করে । কাম উত্তেজক অঙ্গভঙ্গি দিয়ে। তখন বিবাহিত-অবিবাহিত ভেদাভেদ কেন রাখা হয়?

কথিত সুন্দরী প্রতিযোগিতায় স্বল্প বসনার কাম অঙ্গ ভঙ্গি অদৃশ্য পুরুষকে উত্তেজিত করতে পারলেও বাধসাধে সমাজ স্বীকৃত বন্ধন।

বিবাহিত নারীর সমাজ স্বীকৃত বন্ধনের করণে নারীর সৌন্দর্য খুব সহজেই অন্য কামুক পুরুষের তেমন কাজে আসে না à