বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাড়িতে কুরআন রাখলেই শাস্তির নির্দেশ চিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও মুসলিমদের ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করল চিনা সরকার। এবার দেশটির দক্ষিণ-পশ্চিম প্রান্তের এশিয়া ম্যানর লাগোয়া শিনজিয়ান প্রদেশের বাসিন্দাদের কুরআন ও অন্যান্য যাবতীয় ইসলামি দ্রব্য জমা দিতে নির্দেশ দিল প্রশাসন।

এর আগেও কয়েকটি শহরে মুসলিমদের নামাজ আদায়, দাড়ি রাখা ও ইসলামি কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যেগুলো এখনো চলমান।

বর্তমান এ নির্দেশে বলা হয়েছে, তল্লাশিতে কারও বাড়িতে ইসলামি কোনও পণ্য পাওয়া গেলে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

চিনের দক্ষিণ-পশ্চিম প্রান্তের ওই এলাকায় কাজ়াখ, উইঘুর, কিরঘিজের মতো সংখ্যালঘু উপজাতির বাস।

ইসলাম ধর্মাবলম্বী ওই জনজাতির প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কুরআনসহ অন্যান্য ধর্মীয় জিনিসপত্র।

রেডিও ফ্রি এশিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে চিনা প্রশাসনের তরফে ওই এলাকার বাসিন্দাদের স্পষ্ট জানানো হয়েছে, চাঁদ-তারা আঁকা সমস্ত পণ্য তাদের প্রশাসনের হাতে তুলে দিতে হবে। জমা দিতে হবে নামাজ পড়ার মাদুরও (জায়নমাজ)।

এ নির্দেশের ফলে সেখানকার মুসলিমরা আতঙ্কে রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ