মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ের ডিসির অন্যরকম ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

আওয়ার ইসলাম : অসহায় ও দুস্থ্য শিশুদের নিয়ে অন্যরকম ঈদ উদযাপন করলেন ঠাকুরগাঁওয়ের জেলা আব্দুল আওয়াল। জেলার সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেন।

শনিবার ঈদের দিন দুপুরে তিনি শিশুদের জন্য নতুন জামা, নতুন খাবার নিয়ে হাজির হন।সবার টিয়ে রঙের একটি জামা ও বিশেষ খাবারের আয়োজন করেন।

তাৎক্ষণিকভাবে সকল কোমলমতি শিশুরা নতুন জামা পরিধান করার পরে এক অন্য রকম পরিবেশ সৃষ্টি হয় সেখানে। পরে শিশুরা সকলে একত্রিত হয়ে পোলাও মাংসসহ সুস্বাদু খাবার খেয়েছে জেলা প্রশাসকের সঙ্গে।

ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারে থাকা জুই, চামেলী, শিরিনের ভাষ্য, বাবা-মা না থাকায় আমরা অনেকেই সরকারি শিশু পরিবারে থাকি। খুবই ইচ্ছে হয় ঈদের দিন নতুন জামা পরে অন্যান্যদের মতো আনন্দ করতে, ঘুরাঘুরি করতে। কিন্তু সেই সুযোগ হয়ে উঠে না আমাদের মতো বাবা-মা বঞ্চিত সন্তানদের। কয়েক বছর থেকে আমরা শিশু পরিবারে আছি। ঈদ যায়, আর আসে। এই দিনে কিছু ভালো খাবার ছাড়া আর কোনো মনের ইচ্ছেই পূরণ হয় না।

কিন্তু আজ ঈদের দিনে আমরা সবাই মিলে একসঙ্গে পেট ভরে খেয়েছি। আজকের আনন্দ চিরদিন মনে থাকবে আমাদের।

ঠাকুরগাঁও সরকারি শিশু সনদের উপ-তত্ত্বাবধায়ক মাহামুদা নুসরাত জাহান বলেন, ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার (কন্যা) ১শ’ শিশু রয়েছে। ঈদসহ বিশেষ সকল দিবসে তাদের ভালো খাবার সরবরাহ করা হয়। আজ ঈদের দিনে একই ব্যবস্থা করা হয়েছিল।

কিন্তু হঠাৎ জেলা প্রশাসক কোমলমতি শিশুদের কাছে হাজির হয়ে সবাইকে অবাক করে দিয়েছে। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে ঈদের আনন্দ, একসঙ্গে খাওয়া, খেলাধুলা উপভোগ করেছেন। তারা সবাই খুবই খুশি হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, সকল শিশুই চায় ঈদের আনন্দ উপভোগ করতে। অনেকেই পারে, আবার কেউ পারে না। তাই কোমলমতি শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিছু উপহার নিয়ে তাদের কাছে এসেছি, উপভোগ করেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম, সমাজ সেবা অফিসার (রেজি.) সাঈদা সুলতানা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ