মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

বনশ্রীতে গৃহকর্মী হত্যায় গ্রেপ্তার ৩ আসামিকে ৩ দিন করে রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী লাইলী হত্যার অভিযোগে গ্রেপ্তার তিন আসামিকে ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ কে এম মাইন উদ্দিন জামিন আবেদন বাতিল করে এ আদেশ দেন। এর আগে দুপুরে খিলগাঁও থানা পুলিশ আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠান। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় ওই বাড়ির মালিক মুন্সী মইনুদ্দিন ও দারোয়ান তোফাজ্জলকে গ্রেফতার করা হয়। শনিবার (০৫ আগস্ট) সকালে গৃহকর্তী শাহনাজ বেগমকে গ্রেফতার করা হয়।

দুপুরে ওই তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। শুক্রবার সকালে মইনউদ্দিনের বাসায় কাজ করতে গেলে তাদের একটি রুম থেকে লাইলীর মরদেহ উদ্ধার করা হয়। তাকে খুন করা হয়েছে এমন অভিযোগে বনশ্রীর বাসিন্দারা ওই বাড়িটিতে হামলা চালায়। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেছে।

মামলার এজাহারে অজ্ঞাতনামা ৩ থেকে ৪শ জন আসামি উল্লেখ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে লাইলীর স্বামী নজরুল ইসলামের বড় ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে এই ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

খিলগাঁও থানার ওসি কাজী মইনুল হাসান বলেন, ওই বাসার কোনো ভাড়াটিয়াদের বাড়ি ছাড়তে বলা হয়নি। তারা স্বেচ্ছায় বাসার ছেড়ে যেতে পারে, সেটি আমাদের দেখার বিষয় না। আমরা নিহতের পরিবারের পক্ষ থেকে দায়েকরা হত্যা মামলার তদন্তের বিষয়ে কাজ করছি। এদিকে, বাড়িটর সামনে এখনও উৎসুক জনতা ভিড় করে আছে। কিছুক্ষণ পর পর পুলিশ তাদের সরিয়ে দিলেও আবার জড়ো হতে দেখা যাচ্ছে।

বনশ্রীতে গৃহকর্মী হত্যা; এলাকাবাসীর বিক্ষোভ; গৃহকর্তা ও দারোয়ান আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ