মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

পালিয়ে যাওয়ার অভ্যাস খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে আওয়ামী নেতাদের সংশয়ের তীব্র প্রতিবাদ জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
তিনি বলেন, খালেদা জিয়া পালিয়ে গেছেন কোনো আহাম্মকও বিশ্বাস করবে না। আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার অভ্যাস আছে, বেগম জিয়ার নয়।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী হেলপ সেলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অসামান্য অবদান রয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের দাবিও তিনি পূরণ করেছিলেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াই নির্বাচন দিতে বাধ্য করেছেন।
এ সময় তিনি আবারও সংলাপের আহবান জানান।
জাতীয়তাবাদী হেল্প সেলের পক্ষ থেকে এরমধ্যে ৬৫টি স্বজন হারানো পরিবারকে এককালীন আর্থিক অনুদান দেয়া হয়। চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় আজও ৫টি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। পরিবারগুলো হলো- রংপুর জেলা যুবদল নেতা মোশাররফ হোসেন পদ্ম, আমিরপুর ইউনিয়ন (খুলনা) যুবদল নেতা নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলা ছাত্রনেতা মেহেদী হাসান, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, সিলেট সদর ছাত্রদল নেতা মো. বদরুল আলম পঙ্গু প্রমুখ।
সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, হেল্প লাইনের মাকসুদ আহমেদ খান রুবেল, রাজীব আহসান চৌধুরী পাপ্পু, ইটালী বিএনপি শাখার সাংগঠনিক সম্পাদক মান্নান হীরা প্রমুখ।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ