মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

জামিন পেলেন শিল্পপতি ড. রাগীব আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ: তারাপুর চা বাগান সংক্রান্ত একটি মামলায় বিশিষ্ট শিল্পপতি দানবীর ড. রাগীব আলী ও তার ছেলে দৈনিক সিলেটের ডাক এর সম্পাদক আবদুল হাইকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। রাগীব আলী ও তার ছেলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক।

চলতি বছরের দুই ফেব্রুয়ারি সিলেটের তারাপুর চা-বাগান সংক্রান্ত একটি মামলায় শিল্পপতি দানবীর ড. রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।

ওই রায়ের বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি দণ্ডপ্রাপ্তরা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। আপিলে তারা জামিন চাইলে ২৪ মে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতে তা নামঞ্জুর করে দেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে তারা আবেদন করেন।

এছাড়া ৪২০ ও ৪৭১ ধারায় ১ বছর করে ২ বছরের কারাদণ্ড দেয়া হয় তাদের। পৃথক ৪টি ধারায় দানবীর রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে মোট ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ