বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

বগুড়ায় ট্রাকচাপায় মাদরাসা শিক্ষার্খী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাক চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সাইকেল চালিয়ে মসজিদে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে চাপা দিয়ে চলে যায় একটি মালবাহী। এতে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ওই শিক্ষার্থী মৃত্যুবরণ করে। নিহত শিক্ষার্খীর নাম আব্দুর রাজ্জাক (১৬)।

শনিবার দুপুরে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের শেরুয়া বটতলাস্থ সরকারি মৎস্য খামারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে। শেরপুর থানার এসআই আরিফ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুর রাজ্জাক বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে মসজিদে জোহরের নামাজ পড়তে যাচ্ছিলো।

এসময়  উল্লেখিত স্থানে পৌঁছুলে বগুড়া অভিমুখী একটি মালবাহী ট্রাক তার সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ