মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

দ্বিতীয় শ্রেনির শিশু শিক্ষার্থীকে হাত পা বেঁধে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এবার দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে হাত পা বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার নশংকর গ্রামে আমবাগানে নিয়ে প্রতিবেশি এক কিশোর এই ধর্ষণ কাণ্ড ঘটায়। পরে শিশুটিকে পানিতে ফেলে দেয় ওই কিশোর।

স্থানীয়রা জানান,  উপজেলার নশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ওই ছাত্রী (৭) সোমবার বিকালে বাড়ির পাশের আমবাগানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী জুয়েল মৃধার ছেলে মাহিন (১৫) ওই স্কুলছাত্রীকে প্রথমে গলায় চেপে ধরে তার কাছে থাকা গামছা দিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে পরে পাশের ডোবার পানিতে ফেলে দেয়।

পরে ওই ছাত্রীর চিৎকারে তার প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সোমবার রাত ৮টার দিকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।

টঙ্গীবাড়ী থানা এসআই  শাখাওয়াত হোসেন জানান, ভিকটিম হাসপাতালে ভর্তি রয়েছে ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ