মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

ছাত্র মজলিস মিরপুর থানার বৃক্ষ রোপণ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : "গড়তে সোনার বাংলাদেশ গাছে গাছে ভরবো দেশ" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর এর আওতাধীন মিরপুর থানা শাখার উদ্যোগে আজ ১১ জুলাই সকাল ১০ টায় মিরপুরের পর্যটন এলাকা সাগুফতা প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করা হয়।

মিরপুর থানা শাখা সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ মনির হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস এর সেক্রেটারি জেনারেল জনাব আবুল কালাম, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মুহাম্মদ আবদুল গাফফার, কাফরুল থানা সভাপতি কাজী ফোরকান হামিদ, খেলাফত মজলিস পল্লবী থানা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব ডা: আরিফ বিল্লাহ ,বৃক্ষ রোপণ অভিযানে আরো উপস্থিত ছিলেন ফয়সাল, রাকিব,শরিফ, মুস্তাফিজ প্রমুখ।

উপস্থিত সকলকে জানিয়ে দেয়া হয় কিভাবে একটি চারা বৃক্ষে পরিণত হয়। সমবেত সকলেই এই রোপিত চারা গুলোকে বৃক্ষে পরিণত করার প্রত্যয় প্রকাশ করেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ