বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

কুমিল্লার দেবিদ্বারে স্বামীর হাতে স্ত্রী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী
দেবিদ্বার, কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ইয়াসমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামী মোস্তফা আহমদকে (৩০) আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় রোববার সন্ধ্যায় উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ইয়াসমিন আক্তার উপজেলার জিন্নতপুর গ্রামের কবির আহম্মদের মেয়ে। স্বামী মোস্তফা আহমেদ একই উপজেলার শিবপুর গ্রামের মৃত রেনু আহমেদের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইয়াসমিন আক্তারের সঙ্গে মোস্তফা আহমেদের প্রায় এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ চলে আসছে। এর জের ধরেই রোববার সন্ধ্যায় ইয়ামিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াসমিনের লাশ উদ্ধার ও নিহতের স্বামী মোস্তফাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

চট্রগ্রামে পৌছলেন আল্লামা আহমদ শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ