সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

'আদালতের রায় সরকারের বিরুদ্ধে যাওয়ায় ফরহাদ মজহারকে অপহরণ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংবিধানের ষোড়শ সংশোধনীতে আদালতের রায় সরকারের বিরুদ্ধে যাওয়ায় কবি ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যখনই সরকারের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটেছে তখনই এমন ঘটনা ঘটে। ষোড়শ সংশোধনীর রায়টি দেয়ার পরই এই ঘটনাটি ঘটেছে। এটি একটি ডইভার্শন। মজার কথা হচ্ছে, ফরহাদ মজহারকে আজকে যদি না পাওয়া যেত আমরা কী করতাম? কী করার ছিল? কারণ পুলিশ যেভাবে কথা বলছে, তাতে করে বোঝা যাচ্ছে অপরাধ ফরহাদ মজহারেরই।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমি অবাক হয়ে যাই। সরকার কোনো ঘটনারই কোনো প্রকৃত তথ্য তুলে ধরতে পারছে না। ফরহাদ মজহার একজন সাচ্চা দেশপ্রেমিক, শক্ত বাংলাদেশি, দার্শনিক, মানবের, জনগণের অধিকার নিয়ে তিনি কাজ করেন।

 

তিনি বলেন, আমি বুঝতে পারি না সরকার কি চায়? তারা কি এ দেশকে ইরাক, আফগানিস্তান বানাতে চান? কিন্তু তা হতে দেয়া হবে না। এদেশের মানুষ তা হতে দিবে না। এদেশের মানুষ গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ