মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

মাদরাসার ছাত্রীরা তৈরি করছে ভিডিও গেমস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১২ বছর সানজিদা মিম ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদরাসায় পড়ে। সে এখন জানে কীভাবে ভিডিও গেমসের কোড লিখতে হয়। লিপিং সেন্টারের অভিনব প্রযুক্তি প্রদশর্নী কেন্দ্রে বসে সে বলছিল, যখন আমি প্রথম আইটি রুমে ঢুকি তখন খুব ভয় পাচ্ছিলাম, কম্পিউটার দেখে আমার হাত-পা কাঁপছিল, আমি এগুলো কোনোদিন ব্যবহার করতে পারবো তা কোনোদিন কল্পনাও করি নাই, কিন্তু এখন আমি তা পারি। কোডিং আমাকে সম্পূর্ণ অন্য একটা জীবন দিয়েছে।

আলিয়া মাদরাসা ছাত্রীদের স্বনির্ভর করে গড়ে তুলতে লিপিং বাউন্ডারিস নামের একটি সংস্থা ঢাকায় তিনটি মাদরাসা কার্যক্রম চালু করেছে। এগুলো হলো, মদিনাতুল উলুম কামিল মাদরাসা, গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা এবং আল-আমিন ইসলামিয়া আলিম মাদরাসা।

মাদরাসা তিনটিতেই তথ্যপ্রযুক্তিসহ এমন শিক্ষাপদ্ধতি চালু করা হয়েছে যেন এখানকার ছাত্রীরা সমাজের নানা কাজের সঙ্গে জড়িত হতে পারে। মাদরাসা তিনটি প্রতিষ্ঠা করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাগুফ হোসাইন।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে মাদরাসা ছাত্রীদের সমাজের মূল স্রোতের সঙ্গে রাখা এবং তাদের স্বনির্ভর করে তোলা। তাদের তৈরি গেমসগুলো বাণিজ্যিকভাবে প্রচার করার ইচ্ছেও আমাদের আছে।

তিনটি মাদরাসায় এখন ৯০ জন ছাত্রী আছে। তারা ইতোমধ্যেই সড়ক দুর্ঘটনা, মৃগরোগ, প্রতিবন্ধকতা, নারী সমস্যা এবং অটিজম সমস্যা নামের পাঁচটি এ্যাপস বানিয়েছে।

দাওরার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ শাওয়াল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ