মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

আওয়ামী লীগের এ পাঁচ পছরে ৫০ হাজার নতুন কোটিপতি হয়েছে: খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমান সরকারে সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই সরকারে আমলে লাগামহীন দূর্নীতি সীমা ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের এই পাঁচ পছরে ৫০ হাজার নতুন কোটিপতি হয়েছে। বুঝতে পেরেছেন কীভাবে তারা দুর্নীতি করেছে?’ তিনি বলেন, এই পরিসংখ্যান থেকেই বুঝা যায় এ সরকারের আমলে কী পরিমাণ দূর্নীতি হয়েছে।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে, এ অবস্থা চললে দেশ থাকবে না। পরিত্রাণের জন্য দরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। যে নির্বাচনে সকল দল অংশ নেবে।

শনিবার গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে দলে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন খালেদা জিয়া। পরে খালেদা জিয়া এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘মারামারি, কাটাকাটি করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকব, এসব বাদ দিয়ে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। যেটা দেশ বিদেশের মানুষ সকলেই চায়। যে নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং সকলের সমান সুযোগ থাকবে।’

তিনি আরো বলেন, ‘আমরা আওয়ামী লীগের মতো করব না। এটাই আমাদের রাজনীতির ব্যতিক্রম দেখতে পাবেন। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য সেখানেই খুঁজে পাবেন।’

নির্বাচনের এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি জানান খালেদা জিয়া। সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ