সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

সিটিসেলের এমডি মেহবুব চৌধুরী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবি ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় বেসরকারি মুঠোফোন অপারেটর সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এ খবর নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক শেখ আবদুস সালাম বাদী হয়ে গত বুধবার বনানী থানায় মেহবুব চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন। শেখ আবদুস সালামের নেতৃত্বে একটি দল শনিবার বিকেলে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে মেহবুব চৌধুরীকে আটক করে। মেহবুব চৌধুরীকে বর্তমানে বনানী থানায় রাখা হয়েছে। আগামীকাল তাকে আদালতে উপস্থাপন করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।

সিটিসেলের নামে এবি ব্যাংকের ৩৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় মোরশেদ খানের স্ত্রী নাসরিন খানকেও আসামি করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ