সুলাইমান সাদী : একবছরের অভিজ্ঞতা ও সাফল্য সঙ্গে নিয়ে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এবছর আবার শুরু করতে যাচ্ছে লেখালেখি ও সাংবাদিকতা কোর্স। ১ বছর মেয়াদী কোর্সটির তত্ত্বাবধানে থাকবেন নন্দিত কথাশিল্পী মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।
তিন সেমিস্টারে বিভক্ত কোর্সে দেয়া হবে বাংলা ব্যাকারণের মৌলিক পাঠ, প্রমিত উচ্চারণ ও কথা বলার মার্জিত স্টাইল। আবৃত্তি, উপস্থাপনা ও বিষয়ভিত্তিক বক্তৃতা। লেখালেখি, সংবাদ লিখন ও অনুবাদ অনুশীলন ইত্যাদি।
এ কোর্সের আয়োজন কেনো? তার উত্তরে কোর্স সমন্বয়ক ও আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, বাংলাদেশে তরুণ আলেমদের বিপুল সংখ্যক কাজের চাহিদা তৈরি হয়েছে। সে হিসেবে তরুণদের গঠনমূলক প্রস্তুতির তেমন কোনো জায়গা নেই। তরুণদের দৃঢ়ভাবে আগামীর পৃথিবীকে চ্যালেঞ্জ করার জন্য যতোটা প্রস্তুতির প্রয়োজন সেরকম কোনো আয়োজনও আমাদের নেই। আমরা সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি।’
নিজেদের গন্তব্য সম্পর্কেও ধারণা দেন তিনি। বলেন, ‘মাওলানা যাইনুল আবিদীনের বলিষ্ঠ নেতৃত্বে আমরা চিন্তা করছি, যেসব তরুণ সমাজের বাস্তবতার মুখোমুখী হয়ে ইসলামকে নান্দনিকভাবে মানুষের কাছে পরিবেশন করবে, তেমন একটি শক্তিশালী প্রজন্মের প্রয়োজন। যারা ওয়াজ, বক্তৃতা ও মিম্বারে দাড়িয়ে আঞ্চলিক ভাষায় অগোছালো বক্তৃতা রাখবে না। শুধু গাল গল্প কিংবা কিচ্ছা কাহিনী বলে ওয়াজের প্রতি মানুষের অনীহা তৈরি করবে না।
বরং এমন একজন তরুণ আমরা তৈরি করতে চাই যে শুদ্ধ বাংলায় সমাজের ইসলামকে উপস্থাপন করতে পারবে। যার বক্তৃতা হবে গঠনমূলক, বিষয়ভিত্তিক এবং সমাজ প্রভাবী। বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল ও হাজার হাজার বক্তা থাকলেও সুনির্দিষ্টভাবে ভালো ওয়ায়েজ বা বক্তা তৈরি করার কোনো প্রতিষ্ঠান নেই। আমরা সেই শূন্য জায়গায় কাজ করতে চাই।’
মাওলানা হুমায়ুন আশাবাদ ব্যক্ত করেন, ‘আমাদের তরুণরা কালোত্তীর্ণ ভাষায় লিখবে। দেশ বিদেশের নানা গ্রন্থ সুদ্ধ বাংলায় অনুবাদ করবে। সংবাদপত্র, গণমাধ্যম ও মিডিয়ার সঙ্গে থাকবে নিবীড় সম্পর্ক। গণমাধ্যমে ইসলামকে স্বমহিম