সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল

দেশবাসীকে আল্লামা জুনাইদ বাবুনগরীর ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহসচিব ও দারুল উলুম হাটহাজারীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেছেন, আমরা পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে যে সংযমিত জীবন পালন করেছি, রমজান আমাদের শিক্ষা দেয় পরবর্তী মাসগুলোতেও আমরা যেন আত্মসংযমিত ভাবে চলি।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম পালনের বিনিময়ে আল্লাহ তা'আালার পক্ষ থেকে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে পবিত্র ঈদুল ফিতরের আগমন ঘটেছে। এই পবিত্র ঈদে সকলের জীবন সুন্দর, সাফল্যমণ্ডিত ও নিষ্কলুষ হয়ে উঠুক এবং হিংসা, বিদ্বেষ, হানাহানিমুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুক রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করছি।

আল্লামা বাবুনগরী আরো বলেন, পবি মাহে রমজানে অর্জিত সহমর্মিতা, তাক্বওয়া ও মানবতার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সবাই নিজেদের চরিত্র, আমল-আখলাক পরিশুদ্ধ করত: নাস্তিকতা ও ইসলামবিদ্বেষীমুক্ত শান্তিমময় কুরআনের সমাজ প্রতিষ্ঠারর প্রচেষ্টা চালিয়ে যাবো এই প্রত্যাশা করছি।

সবাইকে ঈদুল ফিতরের আবারো শুভেচ্ছা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ