শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

বিশ্বের সর্ববৃহৎ বই ‘দিস ইজ মুহাম্মদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিশ্বের সর্ববৃহৎ বই হিসেবে রেকর্ড গড়েছে ‘দিস ইজ মুহাম্মদ’। বইটি রাখা হয়েছে আবুধাবির জনপ্রিয় আইকনিক শপিংমল আল ওয়াহদার প্রবেশ মুখে।

আরবি ভাষায় লেখা ‘দিস ইজ মুহাম্মদ’ এর ওজন  ১৫০০ কেজি। আরবি ভাষায় লেখা বইগুলোর মধ্যে এটিই সর্বপ্রথম গিনেস বুকে নাম লেখাতে সক্ষম হয়েছে।

বইটি দৈর্ঘ্যে ৫ মিটার আর প্রস্থে ৮ মিটার। এই বইয়ে রয়েছে ৪৩১টি পাতা। ইতিমধ্যে এই বই আরো ৫টি গিনিস রেকর্ড করে ফেলেছে। এটি বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে প্রশস্ত, সবচেয়ে ভারী এবং সবচেয়ে দামি ক্যাটাগরিতে রেকর্ড করে ফেলেছে।

১৫০০ বছর আগের ইঞ্জিল শরিফে মুহাম্মদ সা. শেষ নবি হওয়ার সংবাদ

বইটির স্থায়ী নিবাস এখনো ঠিক করা হয়নি। মলে রাখা হয়েছে শুধু প্রদর্শনীর জন্য। পবিত্র রমজানের প্রদর্শনী শেষে বইটিকে স্থায়ী ঠিকানা দেয়া হবে। এ লক্ষ্যে মাশাহাদ ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মেদ সাঈদ আল আওলাকি এংব আল ওয়াহদা মলের জেনারেল ম্যানেজার মোহাম্মাদ নওমান ঠাকুরের মধ্যে চুক্তি সই হয়েছে।

বইটির পূর্ণাঙ্গ রূপ দিতে কাজ করেছেন ৩০০ জন কর্মী। গোটা বিশ্বের ১৫ জন পণ্ডিত এটি লিখেছেন। সব কাজ শেষ হতে সময় লেগেছে ৯ মাস।

বইটি লেখা হয়েছে, রাসুল সা. এর জীবন, কর্ম ও অবদান বিষয়ে। তার ধর্মীয় ও মানবিক, সামাজিক ও রাজনৈতিক অর্জন সমূহ তুলে ধরা হয়েছে।

‘দিস ইজ মুহাম্মদ’ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শপিং মলে ঘুরেছে। শেষ অবধি দেশের আইকনিক লোকেশন আল ওয়াহদা মলে অবস্থান নিয়েছে। আরো কয়েকটি দেশে প্রদর্শনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : আরব নিউজ

-এআরকে