মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

ভারতে দুই বছর কারাভোগের পর ফিরল ১৯ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুই বছর ভারতে কারাভোগের পর বুধবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ১৯ জন বাংলাদেশি নারীকে হস্তান্তর করেছে বিএসএফ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ জানান, ফেরত আসা নারীরা গত দুই বছর আগে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যান। কলকাতা শহরে কাজের সন্ধানে ঘোরাঘুরি করার সময় তারা আটক হন সে দেশের পুলিশের হাতে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

দুই বছর কারাভোগ শেষে তাদের আশ্রয় হয় রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি শেল্টার হোমে। সেখান থেকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের পর বুধবার রাতে ১৯ জন বাংলাদেশি নারীকে ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ।

ফিরে আসাদের সবার বাড়ি নড়াইল, বাঘেরহাট, ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। এদের সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে ওই রাতেই পোর্ট থানা পুলিশ তাদেরকে আহছানিয়া মিশন ও রাইটস যশোর নামে দুটি এনজিওর হাতে তুলে দিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ