সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

বড় পরিবর্তনের মুখে ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) শেয়ার ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর আবার ইসলামী ব্যাংকে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।

ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ব্যাংকটির পর্ষদ অসহায় হয়ে পড়েছে- এমন অভিযোগ করে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। সব মিলিয়ে আবারো বড় পরিবর্তনের মুখে পড়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

এই অবস্থায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভা। এছাড়া আগামী ২৩ মে মঙ্গলবার ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে ব্যাংকটিতে নতুন করে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

তবে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের বৃহত্তর স্বার্থ বিবেচনা করা হবে। কারণ, এরই মধ্যে ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং জগতে একটি স্বতন্ত্র স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। এই অবস্থান ধরে রাখা সংশ্লিষ্টদের দায়িত্বের মধ্যে পড়ে বলে মনে করেন দায়িত্বশীলরা।

এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘ব্যাংকটির পরিচালনা পর্ষদে প্লাস-মাইনাসের ষড়যন্ত্র শুরু হয়েছে। ব্যাংকটি থেকে তাঁর সরে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।’

এ ব্যাপারে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহসানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মনোভাব তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছি।’

এমন সিদ্ধান্তের কারণ সর্ম্পকে জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করার জন্য ব্যাংকটিতে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সঙ্গে ব্যাংক পরিচালনার ক্ষেত্রেও আমার কিছু দায়িত্ব ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকটিতে কিছু বিষয় মাথাচাড়া দিয়ে উঠেছে। যার কারণে দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে।’

এ কারণে ব্যক্তিগতভাবে তিনি পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এমনকি এই সিদ্ধান্তের কথা তিনি ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেনও। কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম ২০১৬ সালের ৬ মে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান। এরপর চলতি বছরের ৫ জানুয়ারি ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদত্যাগ করলে তিনি নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

সেদিন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনভর পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিতে বড় পরিবর্তন আসে। একই দিন নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সরকারের প্রাক্তন সচিব আরাস্তু খান, আরমাড়া স্পিনিং মিল নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে তিনি ব্যাংকটির পরিচালক। এরপর ব্যাংকটির এমডি, ডিএমডিসহ বিভিন্ন পর্যায়ে নতুন নিয়োগ দেওয়া হয়।

সূত্র: রাইজিং বিডি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ