সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

চৌদ্দ'শ বছরের হানাফি সকল মনীষীকে নিয়ে আরবী গ্রন্থ লিখলেন মুফতি হিফজুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: ইমাম আবু হানিফা থেকে বর্তমান সময় পর্যন্ত সারা বিশ্বের সকল হানাফি মনীষীর জীবনী আলোচনা নিয়ে প্রকাশিত হয়েছে যুগান্তকারী গ্রন্থ 'আল বুদূরুল মুযিয়্যাহ ফী তারাজিমিল হানাফিয়্যাহ'।

মাকতাবায়ে শাইখুল ইসলাম প্রকাশনি থেকে প্রকাশিত দীর্ঘ তেইশ খন্ডে আরবী ভাষায় রচিত এই গ্রন্থটির লেখক হচ্ছেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি বাংলাদেশের আলেম মুফতি হিফজুর রহমান (কুমিল্লায়ি)।

মৌলিক অনবদ্য এই সুবিশাল গ্রন্থের একেকটি খন্ডে রয়েছে চারশ'রও অধিক পৃষ্ঠা। এতে তিনি বাংলাদেশ,ভারত,পাকিস্তানসহ সারা বিশ্বের হানাফী রিজালদের মধ্যে ৬২৭০ জন হানাফি মনীষীর ওপর আলোচনা করেছেন।

হজরত শাহ জালাল রহ:, হাফেজ্জী হুজুর, মুফতিয়ে আযম মুফতি ফয়জুল্লাহ, সময়ের আল্লামা আহমদ শফীসহ বাংলার মৃত-জীবিত সাড়ে চারশো হানাফি মনীষী জীবনের আলোচনাও স্থান পেয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে গ্রন্থটির রচয়িতা মুফতি হিফজুর রহমান জানান- 'দীর্ঘ আট বছরের পরিশ্রমের ফসল আমার এই কিতাব। একটা সময় এদেশে ফতোয়া বিভাগ ছিল না; এখন আছে। ছাত্রদের জানার আগ্রহ তাই দিন দিন বেড়ে চলেছে।

ছাত্রদের জানার এই আগ্রহ থেকেই হানাফি ফিকহের এই রিজাল শাস্ত্রটি রচনা করলাম। এতে ছাত্ররা ১৪০০ বছর পর্যন্ত হানাফি যত ফকীহ,মুহাদ্দিস,আলেম আছেন তাঁদের সম্পর্কে জানতে পারবে। আর এ গ্রন্থটি আমি আরবীতে লিখলাম, যাতে সারা বিশ্বের সবাই হানাফি মনীষী সম্পর্কে জানতে পারে'।

আব্দুল মুকিত আযহারীর ‘রাসূল সা: এর আদর্শের সমতুল্য কোনো আদর্শ নেই’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ