কওমি শিক্ষায় উচ্চ শিক্ষিতদের আগ্রহ নিয়ে রিপোর্টটি করেছে দৈনিক যায়যায়দিন। এসএম মামুন হোসেনের করা প্রতিবেদনটি আওয়ার ইসলামের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
দীর্ঘদিন ধরেই দেশের উচ্চ শিক্ষিতদের একটি অংশের মধ্যে কওমি শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহ বাড়ছে। এরই মধ্যে সরকার দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর মানের স্বীকৃতি দেয়ায় তা আরও বাড়বে বলে মনে করছে দেশের শিক্ষাবিদ থেকে শুরু করে কওমি কর্তৃপক্ষও। কওমিপন্থিরা এ স্বীকৃতির ফলে আরও বেশি করে মানুষকে এ শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা যাবে বলে মনে করলেও এটি মোটেও ভালোভাবে নিচ্ছে না মূলস্রোতের শিক্ষাবিদরা। মূলধারার শিক্ষাবিদদের দাবি সিলেবাস আধুনিকায়ন ছাড়া এ শিক্ষার স্বীকৃতি ও তার প্রতি উচ্চ শিক্ষিতদের আগ্রহ দেশকে সামনে অগ্রসরতার বিপরীত স্রোতে টানবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের অনেক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ডাক্তার, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার উচ্চ শিক্ষিতরা তাদের সন্তানদের সাধারণ শিক্ষা ব্যবস্থায় না পড়িয়ে বরং কওমি মাদ্রাসায় ভর্তি করেছেন। এমনকি এসব উচ্চ শিক্ষিতরা অন্যদেরও নিজেদের সন্তানকে কওমি মাদ্রাসায় দেয়ার জন্য চেষ্টা করছেন। তাদের এমন চেষ্টার কারণ হিসেবে তারা বেশ কিছু কারণ সামনে আনছে।
তারা বলছেন, পশ্চিমাদের আদলে তৈরি বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেকটাই নৈতিকতার সারসত্তা শূন্য হয়ে পড়েছে। এছাড়া এ শিক্ষা মানুষকে অতি বস্তুবাদি করে তোলার পাশাপাশি সমাজের প্রতি তরুণদের দ্বায়িত্ববোধ, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ হ্রাস করাসহ নানা অবক্ষয়ের জন্ম দিয়েছে। এ কারণে তারা নিজেরা সাধারণ শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তরে পদার্পণ করেও নিজেদের সন্তান বা পরিবারের অন্য সদস্যদের কওমি মাদ্রাসায় পড়াচ্ছেন।
বর্তমানে দেশের প্রচলিত সাধারণ শিক্ষা ব্যবস্থা পারিবারিক ভাঙন, অশান্তিসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে এবং নতুন নতুন সমস্যার জন্ম দিচ্ছে বলেও দাবি করছেন এসব উচ্চ শিক্ষিত ও সর্বোচ্চ প্রযুক্তির সুযোগ-সুবিধা ভোগকারী ব্যক্তিরা। এর বিপরীতে à¦