শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

ইসলাম গ্রহণ করায় বাবা আমাকে জঙ্গি প্রমাণের চেষ্টা করছেন: আবদুর রহমান (অর্পণ শীল)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করায় নিজ সন্তানকে আইনের মারম্যাচে ফেলে ‘জঙ্গি’ প্রমাণের চেষ্টা করছেন সুভাষ শীল। চট্টগ্রামের হাটহাজারি আবদুর রহমান (অর্পণ শীল) এমনটিই দাবি করেছে একটি আঞ্চলিক পত্রিকার নিকট।

গত শনিবার চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণের কার্যলয়ে সশরীরে আবদুর রহমান পিতার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন।

ইতিপূর্বে আবদুর রহমান (অর্পণ শীল) এর পিতা  সুভাষ শীল ছেলে জঙ্গি গ্রুপে যোগ দিয়েছে এবং নিঁখোজ আছে উল্লেখ করে হাটহাজারি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও সুভাষ একই ধরনের তথ্য দিয়েছেন বলে জানা যায়।

পূর্বকোণ কার্যালয়ে সশরীরে এসে অর্পণ ওরফে আবদু রহমান বলেন, পত্রিকা অফিসে এসে আবার বাবা যা বক্তব্য দিয়েছেন তা মিথ্যে। আমি পবিত্র ইসলাম ধর্ম দিক্ষিত হয়েছি বিধায় মিথ্যে তথ্য দিয়ে আমাকে কখনো ‘আই এস’ কখনো ‘জঙ্গি’ সাজানোর চেষ্টা করছেন। আমি বুঝে শুনে ধর্মান্তরিত হয়েছি।

লাখো কণ্ঠে নজরুলের বিদ্রোহী কবিতা

বাংলাদেশের তাখাচ্ছুছের মান দেওবন্দ-করাচীর তুলনায় কোনো অংশে কম নয়

তিনি আরও বলেন, ইসলামের প্রতি অনুগত হয়ে রাসুলের সুন্নাত পালনের উদ্দেশ্যে দাঁড়ি রেখেছি। এতে কি ‘আইএস’ হয়ে যায়?
অর্পণ বলেন, ২০১৪ সালে ২৮ এপ্রিল ‘সুলতানাত অফ ওমান’ এর মিনিটিষ্ট্র অফ এন্ডোর্সম্যান্ড এন্ড রিলিজিয়ান্স এর মাধ্যমে এফায়ার্স অফ ইফতা অফিসে ইসলাম গ্রহণ করেছি। উক্ত সংস্থা ওমানের সরকারি ধর্ম মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত।
ধর্মান্তরিত হবার পর বাবা আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। পুরনো ধর্মে ফিরে আসতে বললে তাতে রাজি না হলে তিনি আরো ক্ষিপ্ত হয়ে উঠেন।
অর্পনের দাবি- ধর্মান্তরিত হবার পর তার বাবা ওমানেও একই ধরনের অভিà