সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

চিনে সাদ্দাম, জিহাদ নাম রাখায় নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাদ্দাম, জিহাদসহ ৬০টি নাম  উস্কানিমূলক ঘোষণা করে চিনে নিষিদ্ধ করা হলো এসব নাম রাখা। এখন থেকে চিনে ইসলামি এসব নাম রাখা যাবে না । এমনই নির্দেশ দিল চিনা সরকার।

যদিও চিন কখনও সেভাবে সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হয়নি তবে আই এস যে সে দেশে ঢোকার চেষ্টা করছে, সেটা মনে করছেন চিনা গোয়েন্দারা। তাই ইসলামি ভাবধারাকে কঠোর হাতে দমন করতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।

জানা গেছে, অনেকেই সে দেশে শিশুদের ‘‌জিহাদ’‌, ‘‌সাদ্দাম’‌ ইত্যাদির মতো সন্দেহজনক নাম রাখছেন। সেই সমস্ত শিশুদের যখন জন্মের সণদপত্র বানানো হচ্ছে বা তাদের স্কুলে ভর্তি করা হচ্ছে, তখন অনেকেই তাদের সন্দেহের চোখে দেখছে।

চিনা গোয়েন্দাদের মতে, ইচ্ছাকৃতভাবে এই সব নাম রাখা হচ্ছে, যাতে মুসলিম মৌলবাদকে পরোক্ষ ভাবে উস্কানি দেওয়া যায়। চিনের শিনজিয়াং প্রদেশের এক প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘এ রকম উস্কানিমূলক নাম নিয়ে একাধিক অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা বিষয়টির ওপরে নজর রাখছিলাম। কারও ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে না। শুধু দেশের পরিবেশকে স্বভাবিক রাখতেই এই প্রচেষ্টা করা হচ্ছে। ’‌ ‌‌

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ