সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ওয়াজ করে ১০ হাজার টাকা পেলেন শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shamim_usmanনারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান একটি ওয়াজ মাহফিলে ওয়াজ করেছেন। মাহফিল শেষে ১০ হাজার টাকা হাদিয়াও জুটেছে।

শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ ডিএনসি আলিম মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক সংবাদে জানা গেছে, শামীম ওসমান রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পবিত্র কুরআন শরীফের বিভিন্ন সূরার আয়াত বাংলায় তরজমা করে বক্তব্য রাখেন। কয়েক হাজার মুসুল্লী মাহফিলে শরীক ছিলেন।

বক্তব্য শেষ করার পর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার সাংসদ শামীম ওসমানের হাতে ১০ হাজার টাকা হাদিয়া তুলে দেন।

আব্দুল মতিন মাস্টার বলেন, ওয়াজ মাহফিলে বক্তাদের হাদিয়া দিতে হয়। পবিত্র কোরআন হাসিদের আলোকে বক্তব্য দেয়ায় শামীম ওসমানকে এ হাদিয়া দেয়া হয়েছে।

পরে শামীম ওসমান ওই হাদিয়ার টাকা শিমরাইল জামে মসজিদের ইমাম সাহেবের হাতে মসজিদের উন্নয়নে খরচ করতে দিয়ে দেন।

শামীম ওসমান বলেন, জন্মদাত্রী মা কষ্ট করে যে সন্তানকে জন্ম দিয়েছে, সে সন্তান খায় মাদক। যে বাড়িতে একটা ছেলে মাদক খায় সে বাড়ি দোজখ হয়ে যায়। মৃত্যুর পর একদিন হিসাব দিতে হবে এটা আমরা মনে করি না। এ কারণে মানুষ মাদক বিক্রি করে, সন্ত্রাস করে অবৈধভাবে টাকা কামানোতে উঠে পড়ে লাগে।

আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।

আরআর

rokon_book2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ