রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

মুসলিমদের নিষিদ্ধ করা আমার উদ্দেশ্য নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

donald-trump-angry11 copyযুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিধি-নিষেধ নিয়ে দেশটিসহ সারা বিশ্বে এখন চরম উত্তেজনা চলছে। এরই মধ্যে ট্রাম্প বলেছেন, মুসলিম শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা তার উদ্দেশ্য নয়।

দেশের নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার লিখিত এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই বিষয়টি (শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা) ধর্মের সঙ্গে সম্পৃক্ত নয়, সন্ত্রাস ও দেশকে নিরাপদ রাখার সঙ্গে সম্পর্কিত।

তিনি বলেছেন, আগামী ৯০ দিনের মধ্যে সব কিছু যাচাই-বাছাই করে সবচেয়ে নিরাপদ পলিসির মাধ্যমে সবদেশের জন্য ভিসা উন্মুক্ত করে দেওয়া হয়।

সাতটি মুসলিমপ্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার পর বিক্ষোভ ছড়িয়েছে পুরো যুক্তরাষ্ট্রে, সমালোচনা উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।
যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরসহ পুরো দেশজুড়েই প্রতিবাদ ও বিক্ষোভ চলছে।

বিশেষ করে বিমানবন্দরগুলোতে যেখানে আটকা পড়েছেন বহু মুসলিম, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায়। হোয়াইট হাউজের সামনেও বিক্ষোভ হয়েছে।

শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাতটি মুসলিমপ্রধান রাষ্ট্রের মানুষকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন।

এই আদেশের বিরুদ্ধে একটি সংগঠন মামলা করলে সাময়িক স্থগিতাদেশ জারি করেন নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট জাজ অ্যান ডনেলি। কিন্তু অবস্থানে অনড় রয়েছে ট্রাম্প প্রশাসন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ