রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

ট্রাম্পকে ব্রিটেনে নিষিদ্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

corbynআওয়ার ইসলাম : ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি কারবিন দাবি করেছেন,  যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটেনে নিষিদ্ধ করা হোক।তিনি বলেন, যুক্তরাজ্যে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর নিষিদ্ধ করা উচিত।

ব্রিটেনের লেবার দলীয় এই নেতা আরো বলেন, মুসলিম নিষিদ্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ বহাল থাকা পর্যন্ত তার ব্রিটেন সফর নিষিদ্ধ করতে হবে।

জেরেমি করবিন বলেছেন, মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও আইন রক্ষার বিষয়টি ট্রাম্প খোলাশা না করা পর্যন্ত তাকে ব্রিটেন সফরে অনুমোদন দেয়া উচিত হবে না প্রধানমন্ত্রী থেরেসা মের।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে রাণীর পক্ষে ট্রাম্পকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানান থেরেসা মে। ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওই আমন্ত্রণে সম্মত হয়েছেন।

সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ