রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি

রাজধানীতে বাসায় ঢুকে আ'লীগ নেতার মাকে গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

guli3আওয়ার ইসলাম: রাজধানীর পল্টন থানার চামেলীবাগ এলাকায় নিজ বাসায় শারমিন সুলতানা (৫৫) নামে এক নারী গুলিবদ্ধি হয়েছেন।

গুলিবিদ্ধ শারমিন সুলতানা ঢাকা মহানগর দক্ষিণের ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী রেজা রানার মা।

বুধবার রাতে শারমিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী কাইয়ুম জানান, ৩৩নং চামেলীবাগের ৭তলা ভবনের ষষ্ঠ তলায় থাকেন আলী রেজা রানা। মঙ্গলবার কয়েক যুবক বাসায় এসে তাকে খুঁজে যায়।

বুধবার সন্ধ্যায়ও তারা আবার আসে। দরজায় নক করার পর রানার মা শারমিন সুলতানা এসে দরজা খোলেন। অস্ত্রধারীরা তার কাছে জানতে চায় রানা কোথায়। তিনি তাদের কাছে রানাকে খোঁজ করার কারণ জানতে চান।

এতে ক্ষিপ্ত হয়ে শারমিন সুলতানাকে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে রাত সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শারমিন সুলতানার কোমরের ডানদিকে ও ঊরুতে তিনটি গুলি লেগেছে।

রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢামেকের অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার চলছিল।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ