রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি

ইসরাইলি নীতির কারণেই ফিলিস্তিন রাষ্ট্র গঠন হচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obamaআওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইসরাইলি নীতি ফিলিস্তিন রাষ্ট্রগঠনে প্রধান বাধা। তিনি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুখে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন নেই।

ইসরাইলি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাত্কারে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এই মন্তব্য করেন। মঙ্গলবার তার ওই সাক্ষাত্কার প্রচার করা হয়।

 মার্কিন সংবাদ মাধ্যম নিউজউইক জানায়, প্রেসিডেন্ট ওবামা নেতানিয়াহুর সংক্ষিপ্ত নাম উল্লেখ করে বলেন, বিবি বলেন, তিনি দ্বিরাষ্ট্রীয় সমাধানে বিশ্বাস করেন, অথচ তিনিই আবার ফিলিস্তিন অধিকৃত অঞ্চলে নতুন করে বসতি স্থাপনের অনুমোদন দেন। তাকে অনুমোদন না দিতে আহবান জানানো হলেও তা অগ্রাহ্য করেন। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ৫ লাখ ৭০ হাজার ইসরাইলি বাস করেন যেখানে ২৬ লাখ ফিলিস্তিন নাগরিক আছেন। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরাইল পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয়।
ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ