রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি

অনিশ্চয়তা কাটিয়ে বিশ্ব ইজতেমায় পৌঁছেছেন মাওলানা সাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sad_tabligআওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমায় অংশ নিতে দিল্লির তাবলীগের মারকাজ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশে পৌঁছেছেন। বিকাল চারটায় তিনি ঢাকার শাজজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানা গেছে।

এর আগে মাওলানা সাদের বাংলাদেশ আসা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি আসতে পারায় বিশ্ব ইজতেমার দায়িত্বশীলদের মধ্যে সন্তুষ্টি দেখা গেছে।

তবে গতকাল মাওলানা সাদের ঢাকা আসার কথা থাকলেও দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে অনুমতি না দেওয়ায় তিনি বাংলাদেশে আসতে পারেননি। আজ সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত তিনি ইজতেমায় উপস্থিত হয়েছেন।

জানা গেছে, তাবলীগ জামাতের অন্যতম এ মুরব্বি এখন বিশ্ব ইজতেমার ময়দানে বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত প্যান্ডেলে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১টা ৪০মিনিটে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাওলানা সাদ জেট এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। বিকাল সাড়ে ৪টায় তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়।

মাওলানা সাদ গত দুই বছর ধরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন। এর আগে মোনাজাতের পূর্বে তিনি শুধু হেদায়তি বয়ান করতেন।

মাওলানা সাদ তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহ.-এর নাতি। বর্তমানে তিনি তাবলিগ জামাতের বিশ্ব মারকাজ দিল্লির নিজামুদ্দিনে মুরব্বি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ