মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

৫ জানুয়ারি দেশব্যাপী বিএনপির কালো পতাকা মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rijviআওয়ার ইসলাম: আগামী ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সারাদেশে কালো পতাকা মিছিল ও ব্যাজ ধারণ করবে বিএনপি। আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় ঘোষিত এই কর্মসূচি দেশব্যাপী পালন করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে রিজভী বলেন, এ দিন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে।

একইসঙ্গে ৭ জানুয়ারি (শনিবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথাও পুনব্যক্ত করেন বিএনপির এ নেতা।

বিএনপিকে ৫ জানুয়ারি রাস্তায় নামতে দেয়া হবে না -আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, '৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা যে ক্ষমতায় এসেছে তা আবারও জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। হানিফের এমন বক্তব্য গণতন্ত্র হত্যার দৃষ্টান্ত।’

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ