মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

poro-rastroআওয়ার ইসলাম: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের ওপর মিয়ানমার নৌবাহিনীর গুলি বর্ষণের ঘটনার তীব্র  প্রতিবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান পৌছালে  ওই ঘটনার প্রতিবাদে বৈঠকে তাকে লিখিত একটি পত্র দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সংবাদমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মৌলভীশীল এলাকায় বাংলাদেশের পতাকাবাহী 'এফবি জনিবা খালেদা' নামের একটি মাছধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী গুলিবর্ষণ করে।

ওই ঘটনায় ট্রলারে থাকা ছয় জেলে গুলিবিদ্ধ হন। তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ৮টার খানিক পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মিয়ানমার নৌবাহিনীর গুলির ঘটনায় পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেন।

ডিএস