বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কেউ নেয়নি আত্মঘাতী নারীর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ashkuna2আওয়ার ইসলাম: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় 'সূর্যাভিলা'য় আত্মঘাতী বোমায় নিহত নারীর মরদেহ রবিবার ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ময়নাতদন্ত শেষে মরচুয়ারি কুলারে রাখা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত তার লাশ নিতে কেউ আসেননি।

সেক্ষেত্রে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মর্গ থেকে জানানো হয়, সোমবার দুপুর পর্যন্ত ওই নারীর লাশের খোঁজে কেউ আসেননি। সাধারণত অজ্ঞাত লাশ তিন-চার দিন পরিচয় শনাক্তের জন্য রেখে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। তবে জঙ্গিদের ক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দুই-তিন মাস পর্যন্ত লাশ সংরক্ষণ করা হয়।

পুলিশের তথ্যমতে, ঢামেক মর্গে পড়ে থাকা ওই নারীর নাম শাকিরা। তিনি কথিত জঙ্গি সুমনের স্ত্রী। আগে ইকবাল নামে একজনের স্ত্রী ছিলেন। ইকবাল ৭ বছর আগে ক্যান্সারে মারা যান। এরপর সুমনের সঙ্গে সম্পর্ক করে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন শাকিরা।

একই ঘটনায় নিহত কিশোর আফিফ কাদেরির লাশের ময়নাতদন্ত সোমবার দুপুরে সম্পন্ন হয়েছে। সে আজিমপুরে নিহত তানভীর কাদেরীর ছেলে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ