মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

হিজাব গলায় বেঁধে ঝুলে পড়ুন, মুসলিম শিক্ষিকাকে হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mariaআওয়ার ইসলাম: ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে না আসতেই কি মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়া বদলে যাচ্ছে?

প্রেসিডেন্ট নির্বানের ফল প্রকাশ হওয়ার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের অনেকেই। ট্রাম্পের জয়ের পরেই আমেরিকায় বসবাসী মুসলিমদের হেনস্থার অভিযোগ উঠতে শুরু করেছে।

গত শুক্রবার হুমকির অভিযোগ এনেছেন জর্জিয়া ডাকুলা হাই স্কুলের শিক্ষিকা মারিয়া তেলি। ফাঁকা ক্লাসরুমে তাঁর নামে চিঠি লিখে ফেলে যান এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ওই চিঠিতে লেখা ছিল, ‘হিজাব পরার অনুমতি নেই। এক কাজ করুন, স্কার্ফটি গলায় বেঁধে ঝুলে পড়ুন।’

ওই চিঠির শেষে লেখা ছিল ‘আমেরিকা’ শব্দটি। এরই সঙ্গে কালো কালি দিয়ে আঁকা ছিল মার্কিন পতাকাও। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে।

এই ঘটনার পর শিক্ষিকা তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট বলেন, ‘আমি মুসলিম। তাই হিজাব পরি। আমাদের সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন। আমি এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। তবে আমি মনে করি, বিদ্বেষের বীজ পুঁতে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র শ্রেষ্ঠ দেশ হতে পারবে না।’

ট্রাম্প জিতেছে বলে দেশ ছেড়ে যাবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। যদিও এই চিঠিটি কে বা কারা লিখে ক্লাসরুমের মধ্যে ফেলে গেল, তা স্পষ্ট নয়।

সূত্র: আনন্দবাজার

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ