সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

‘ঘুঘু পাখির মতো বিভিন্ন মারকাযে যারা ধান খেয়ে বেড়াচ্ছেন তারা কওমিদের বন্ধু নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sikritiআওয়ার ইসলাম: কথায় কথায় ঐক্যের কথা বলে কওমি অঙ্গনে একশ্রেণির মানুষ বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিমত জানিয়েছেন কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেন, যারা ঘুঘু পাখির মতো বিভিন্ন মারকাযে ধান খেয়ে বেড়াচ্ছেন- তারা কওমিদের বন্ধু নয়। তারা জামাত-শিবিরের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টাই করে চলেছে। এসব কুচক্রীদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

শীর্ষ আলেম বেফাকের সহসভাপতি মাওলানা আযহার আলী আনওয়ার শাহ ও বেফাকের আমেলা সদস্য মুফতি গোলাম রহমানের সঙ্গে জামাত-শিবিরের পোষ্যরাই অসৌজন্যমূলক আচরণ করছে দাবি করে পরিষদ নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বিয়াদবির নজীর সৃষ্টি করে তারা কওমি অঙ্গনকে কলুষিত করতে চায়। হাজার বছর ধরে কল্যাণময় এই মাদরাসাশিক্ষার গায়ে অসৌজন্যতার প্রতিচিহ্ন এঁকে দিতে চায়। তাদেরকে চিহ্নিত ও প্রতিহত করে কওমি অঙ্গনের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

২৯ অক্টোবর কওমি শিক্ষাসনদ স্বকৃতি পরিষদের মিডিয়া কো-অর্ডিনেটর মাওলানা মাসউদুল কাদিরের পাঠানো এক যুক্ত বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মুফতি আবুল কাসেম ও সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ এসব কথা বলেন।

স্বীকৃতিকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ইস্যু তৈরি করে যারা অহেতুক প্রলম্বিত করার চেষ্টায় লিপ্ত তাদের সতর্ক করে পরিষদ নেতৃবৃন্দ বলেন, ২০১৩ আর ২০১৬ এক নয়। কওমি আলেমদের হৃদয়ে আঘাত করে গোলমাল লাগিয়ে আর কেউ রক্ষা পাবে না। এদেশের আলেমদের আর কেউ ব্যবহার করতে পারবে না।

ঐক্যের প্রশ্নে স্বীকৃতি পরিষদ নেতৃবৃন্দ বলেন, আল্লামা আহমদ শফী ও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ছাড়া কোনো ঐক্য সম্ভব নয়। যারা শীর্ষ আলেমদের বাদ দিয়ে ঐক্যের খোয়াব দেখছেন তারা বিভ্রান্তিতেই পড়ে থাকবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ