বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আলেপ্পোয় বিমান হামলায় একই পরিবারের ১৪ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

alappoআওয়ার ইসলাম: সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় এক বিমান হামলায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটটি শিশু ও দুইজন মহিলা আছেন।

সিরিয়ান সিভিল ডিফেন্স বাহিনীর বরাত দিয়ে বিসিসি জানিয়েছে, সোমবার একটি রাশিয়ান যুদ্ধবিমানের বোমাবর্ষণে আল-মারজা এলাকায় ওই ১৪ জন নিহত হয়।

এর আগে রোববার একটি আবাসিক ভবনে বোমাবর্ষণ করা হলেও ২৫ জন নিহত হয়।

আলেপ্পোর একজন বাসিন্দা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় শহরে প্রচন্ড বোমা বর্ষণ করা হয়েছে। বাংকার-ধ্বংসকারী বোমার বিস্ফোরণে কাঁপছে শহরের মাটি ।

শহরের একজন শিক্ষক জানিয়েছেন, রাশিয়া-সমর্থিত সিরিয়ান বাহিনী এখন অধিকতর শক্তিসম্পন্ন বাংকার-বিধ্বংসী বোমা ব্যবহার করছে।

আলেপ্পোয় এই বোমাবর্ষণকে 'মানবতার বিরুদ্ধে অপরাধ' বলে বর্ণনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। তারা সিরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে বলে সতর্ক করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ