বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

পাকিস্তানে শুরু হচ্ছে ১৬ দেশের সামরিক মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rush_pakআওয়ার ইসলাম: পাকিস্তানে লাহোরে ১৬টি দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু হতে যাচ্ছে। শারীরিক ক্ষিপ্রতা ও যুদ্ধ কৌশল পদ্ধতি নামের এ মহড়া শুরু হচ্ছে আগামী ১৮ অক্টোবর।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দেশগুলো ছয়দিনের অনুশীলনে অংশ নেবে। সেনা সদস্যদের শারীরিক ও সামরিক সক্ষমতা বাড়ানো এ মহড়ার লক্ষ্য।

পাকিস্তানভিত্তিক নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, শ্রীলঙ্কার ২৫ সদস্যের একটি এরই মধ্যে লাহোরে পৌঁছেছে।

এর আগে গত ২৭ অক্টোবর প্রথম বারের মতো পাকিস্তান ও রাশিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া শুরু হয়, যা শেষ হয় ১০ অক্টোবর।

গত ১৮ সেপ্টেম্বর ভোরে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উরি সেনা ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ভারতের ১৯ সেনা সদস্য নিহত হন। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের অভিযান চালায় ভারত। এসব ঘটনার জের ধরে ইসলামাবাদে সার্ক সম্মেলনও স্থগিত হয়ে যায়। ভারতের পর বাংলাদেশসহ বেশ কিছু দেশ সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ