মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Zakir_Naik-3x2স্টাফ রিপোর্টার : জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির প্রতিষ্ঠাতা ভারতের নাগরিক জাকির নায়েকের জনসমক্ষে দেওয়া বক্তব্য তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের আগে মুম্বাইয়ে অবস্থিত জাকির নায়েকের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের কার্যালয়ের চারপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

জাকির নায়েকের দেওয়া বক্তব্যে উৎসাহিত হয়ে তরুণেরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলে কোনো কোনো মহল অভিযোগ তুলেছে। এমন অভিযোগের মধ্যে মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা এল।

এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য জাকির নায়েকের ব্যাপারে ‘যথাযথ পদক্ষেপ’ নেয়ার ইঙ্গিত দিয়েছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়েকের বক্তব্য যাচাই করে করণীয় ঠিক করবে। কেন্দ্রীয় তথ্যমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিভিশনে প্রচারিত জাকির নায়েকের বক্তব্য খতিয়ে দেখছে। এরপরই করণীয় ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গণমাধ্যমে খবর বের হয়েছে যে, তার বক্তব্য অপ্রীতিকর।’

খবরে বলা হয়, জাকির নায়েকের বক্তব্য প্রচার হয় পিস টিভিতে। অভিযোগ তোলা হয় ওই টিভিতে ‘সব মুসলমানদের সন্ত্রাসী হওয়ার আহ্বান জানানো হয়।’

গুলশানে রেস্তোরাঁয় হামলাকারী দুই জঙ্গি জাকির নায়েককে অনুসরণ করতেন। গুলশানের ওই রেস্তোরাঁয় এক হামলাকারী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক নেতার ছেলে রোহান ইমতিয়াজ। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জাকির নায়েককে নিয়ে প্রচার চালিয়েছিলেন বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

জাকির নায়েকের বক্তব্যের কারণে তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ায় নিষিদ্ধ ১৬ চিন্তাবিদের একজন জাকির নায়েক।

আওয়ার ইসলাম টোয়েন্টেফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ