মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

'ইসলামের নামে ইসলাম ধ্বংসের মিশনে নেমেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

0046ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের পাশে পুলিশ টহলের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফতে ইসলামীর আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও মাওলানা আবুল হাসানাত আমিনী।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদের দিনে ঈদের নামাজ চলাকালে ঈদ জামাতের পাশে যারা এ ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যার উৎসবে মেতে ওঠে তারা ইসলামের জাত শত্রু। ইসলামের নামে হামলা করে এরা ইসলাম ধ্বংসের মিশনে নেমেছে। এই শত্রুদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশী শক্তির ইন্দন ও সহযোগিতা ছাড়া সন্ত্রাসীদের পক্ষে এতো বড় হামলা পরিচালনা সম্ভব নয়। নিশ্চয় হামলাকারীদের পেছনে কোন ব্যক্তি বা গোষ্ঠীর ইন্ধন রয়েছে। এরা কারা? সরকারকে তা খুঁজে বের করতে হবে এবং দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিবৃতিতে মাওলানা আবুল হাসানাত আমিনী শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সেই সঙ্গে দেশবাসীকে ধৈর্য্যধারণ এবং আল্লাহর উপর ভরসা করে পরিস্থিতি মোকাবেলার সাহস রাখার আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ