মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যের ডাক ইসলামী ঐক্যজোটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Islami oikko jutনিজস্ব প্রতিবেক : কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদগাহে পুলিশ টহলের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশের আলেম উলামাদের ঐক্যের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো একটি যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পবিত্র ঈদের জামাতে চলাকালে যারা এ হামলা চালিয়ে পুলিশ ও নিরীহ মানুষ হত্যা করেছে, তারা ইসলাম, দেশ ও জাতির চরম শত্রু। এসব শত্রুদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তুলে তাদের নির্মূলের ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে তারা এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলায় নিহত পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ