মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

খেলাফতে ইসলামীর ঈদের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untitled-1 copyনিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের দলীয় নেতাকর্মী, আলেম-উলামা ও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে খেলাফতে ইসলামী বাংলাদেশ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মাওলানা ফজলুর রহমান এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে খেলাফত নেতৃদ্বয় বলেন, এক মাসের সিয়াম-সাধনার পর নির্মল আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই ঈদ একদিকে আমাদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঘাত-প্রতিঘাত, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পরিত্যাগ করে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার সুযোগ দেয়। অন্যদিকে অত্যাচারী, জালিম, দূর্নীতিবাজ, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি আদর্শ সমাজ গঠনে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করে।

তারা আরো বলেন, আমরা এমন একটা সময়ে ঈদ উদযাপন করছি। যখন গুলশানের সন্ত্রাসী হামলায় দেশের সাধারণ মানুষ শোকে স্তব্দ। এই শোককে শক্তিতে পরিণত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

তারা বলেন, ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি ও কল্যাণ। মুসলমানদের মাঝে ছড়িয়ে পড়–ক সাম্য ও সৌহার্দ্যরে অনুপম শিক্ষা। সমাজে প্রতিষ্ঠিত হোক ন্যায় ও ইনসাফ, নিমূল হোক সন্ত্রাস ও জঙ্গীবাদ। ঈদের প্রাক্কালে এটাই আমাদের কামনা। আমরা দেশবাসীকে খেলাফতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তায়ালার কাছে দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিনীত প্রার্থনা করছি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ