শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

১২ শিল্পীর কণ্ঠে ‘রমজানের ঐ রোজার শেষে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

12 sngerস্টাফ রিপোর্টার : ঈদুল ফিতরের আগের চাঁদরাত আর জাতীয় কবির কালজয়ী সৃষ্টি ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ গানটি যেন অবিচ্ছদ্য।

প্রতি বছরই ঈদুল ফিতর সামনে রেখে গানটির নতুন সংগীতায়োজনে করে থাকে বিটিভি। এবার একসঙ্গে ১২ শিল্পী কণ্ঠ দিয়েছেন নজরুলের এ গানে।

এর মধ্যে ছয়জন পুরুষ— সায়মন (শওকত আলী ইমন), এস আই টুটুল, রাজিব, সাব্বির, রাফাত ও ইমরান এবং ছয়জন নারী—আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নী, কনা, সালমা, কোনাল ও কর্নিয়া। সংগীতায়োজনে শওকত আলী ইমন।

১৮ জুন সন্ধ্যায় ইমনের নিজস্ব স্টুডিও ‘ভেলোসিটি’তে গানটির রেকর্ডিং হয়েছে।

ইমন বলেন, ‘১২ জন শিল্পীকে এক করা ছিল কঠিন ব্যাপার। সবাই বেশ আন্তরিকতা দেখিয়েছেন বলেই কাজটি সম্ভব হয়েছে।’

তিনি আরো জানান, ২৯ জুন বিটিভির নিজস্ব স্টুডিওতে গানটির ভিডিওর শুটিংয়ে অংশ নেবেন শিল্পীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ